বার্লিন: বরফের উপর স্কি খেলতে গিয়ে মেরুদন্ডে আঘাত পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেলের মেরুদন্ডের একটি হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া সারা শরীরে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি।
মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট সোমবার বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটি বড়দিনের ছুটিতে ঘটলেও হাড় ভেঙ্গে যাওয়ার ব্যাপারটি এখন নিশ্চিত হওয়া গেছে। বড়দিনের ছুটিতে সুইজারল্যান্ডে স্কি খেলতে গিয়েছিলেন মার্কেল।
মেরুদন্ডে আঘাতের কারণে আগামী তিন সপ্তাহ তিনি বাড়ি থেকে বের হতে পারবেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র। তিনি এখন স্ক্রাচে ভর দিয়ে হাঁটছেন বলে জানা গেছে।
মুখপাত্র স্টিফেন জানিয়েছেন, বড়দিনের ছুটিতে সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আলপাইন এনগেডাইনে স্কি খেলতে গিয়েছিলেন মার্কেল।
আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি আগামী কয়েক সপ্তাহ সরকারি সফরে যেতে পারবেন না। প্রসঙ্গত, চলতি সপ্তাহে তার প্রতিবেশী পোল্যান্ডে যাওয়ার কথা ছিল। এদিকে, লুক্সেমবার্গের নবনির্বাচিত প্রেসিডেন্ট জাভিয়ের বেটেল শীঘ্রই জার্মানি সফরে আসছেন। তাকেও বিমানবন্দরে সংবর্ধনা জানাতে পারবেন না মার্কেল।
খেলতে গিয়ে মেরুদন্ড ভাঙলেন জার্মান চ্যান্সেলর
বরফের উপর স্কি খেলতে গিয়ে মেরুদন্ডে আঘাত পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেলের মেরুদন্ডের একটি হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া সারা শরীরে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি।
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। বুধবার দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্ট অনুরোধ নয় : জার্মান দূতাবাস
ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।
এয়ারবাস ক্রয় না করলে বাংলাদেশ-ইইউ সম্পর্ক নেতিবাচক হতে পারে: জার্মান রাষ্ট্রদূত
বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনার প্রক্রিয়ায় ইউরোপীয় কোম্পানি এয়ারবাসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
















