আগামী কাল সোমবার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ দফায় ১২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।
ষষ্ঠ দফায় ভোটগ্রহণের আগে ও পরে মোট ৫ দিন সেনা টহল অব্যাহত থাকবে। নির্বাচনী এলাকায় ভোটের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করা হয়েছে।
এ দফায় রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে
ষষ্ঠ দফায় ইসি ১৪ উপজেলায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে। তবে আইনি জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে না।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, এর আগে অনুষ্ঠিত ৫দফায়  নির্বাচনের মতো ষষ্ঠ দফায়ও একই ধরনের আইন-শৃঙ্খলা ব্যবস্থা থাকছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো শৈথিল্য দেখানো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]