দফায়-দফায় সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই পিরোজপুরের জিয়া নগরে ভোট গ্রহন চলছে।
জিয়া নগরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১১ ‘শ। ওই বিদ্যালয়  কেন্দ্রে ৭টি বুথে ভোট গ্রহন চলছিল কিন্তু সংঘর্ষের পর মাত্র ১টি বুথে ভোট নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
এদিকে জিয়া নগরের সেউতি বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  সরকার সমর্থকরা প্রবেশ করে ১২টি ব্যালট পেপারে সরকার সমর্থিত প্রার্থীর আনারস মার্কায় ছিল মারে। এ সময় স্থানীয় জণগন ও দায়িত্বরত বিজিবি সদস্যদের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
[b]পিরোজপুর, এসআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]