বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আর্থিক সাহায্যের জন্য সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আসছেন। দূর-দূরান্ত থেকে কষ্ট করে বীর মুক্তিযোদ্ধাদের এ ব্যাপারে মন্ত্রণালয়ে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
আগামী মার্চ ২০১৪ এর মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আর্থিক বরাদ্দ স্ব স্ব উপজেলায় প্রেরণ করা হবে। এজন্য বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সাহায্যের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আসার প্রয়োজন নেই বলেও বিবরণীতে জানানো হয়।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ [/b]
মুক্তিযোদ্ধাদের আর্থিক বরাদ্দ স্ব স্ব উপজেলায় প্রেরণ করা হবে
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আর্থিক সাহায্যের জন্য সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আসছেন। দূর-দূরান্ত থেকে কষ্ট করে বীর মুক্তিযোদ্ধাদের এ ব্যাপারে মন্ত্রণালয়ে না আসার জন্য অনুরোধ করা হয়েছে
মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
মাসুদ সাঈদী ‘লাশ দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে 'গার্ড অব অনার' প্রদানে’
যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীর দাফন এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তার মতে, মানিক পশারীর লাশ দাফন বা জানাজায় কোনো বাধা ছিল না, তবে আপত্তি ছিল একজন কথিত ‘ভুয়া মুক্তিযোদ্ধাকে’ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের বিষয়ে।
মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মুক্তিযোদ্ধাদের তালিকা হবে নির্ভুল ও বিতর্কমুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নে নিরপেক্ষভাবে কাজ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলে জানিয়েছেন মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো ভুয়া ব্যক্তি যাতে তালিকায় না থাকেন, তা নিশ্চিত করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
















