অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগে তিতাস গ্যাসের সাবেক এমডিসহ ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পর্যায়ক্রমে তিতাসের ওই ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের উপ-পরিচালক মো. আহসান আলী।
তিতাসের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, সাবেক এমডি মো. আব্দুল আজিজ খান, সাবেক পরিচালক (অপারেশন) প্রকৌশলী খালিদ হাসান, জিএম প্রকৌশলী মো. মজিবুল হক, প্রকৌশলী ফুয়াদুল ইসলাম, শাহিনুর আলম, ডিজিএম হেদায়েত উল্লাহ,মো. আব্দুল আওয়াল ও জিএম বাকি বিল্লাহ।
জানাযায়, ২০০৯ সালে মো. আব্দুল আজিজ খান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্বে থাকাকালীন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ঘুষ লেন দেনের মাধ্যমে কয়েক শত গ্রাহককে অবৈধভাবে গ্যাস সংযোগ দেন। তিতাসের এই চক্রটির বিরুদ্ধে প্রত্যেক গ্রাহকদের পকেট হাতিয়ে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা নেয়ার অবিযোগ রয়েছে। ফলে সরকার কোটি কোটি টাকা ক্ষতি গ্রস্ত হবার বিষয়টি অডিটে ধরা পড়ে। যা দুদকের অনসন্ধানেও বেরিয়ে আসছে।
ঢাকা,একে, ২ এপ্রিল ( টাইমনিউজবিডি .কম)// এসআর
শ্রেণীহীন
তিতাসের সাবেক এমডিসহ ৮ কর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগে তিতাস গ্যাসের সাবেক এমডিসহ ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





