বগুড়ার কাহালু উপজেলায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত ইসমত আরা বেগম (৩৫) কাহালু উপজেলার পারিহারা গ্রামের আবু বকরের স্ত্রী।
ঘাতক আবু বকরকে রাতেই পুলিশ গ্রেফতার করেছে ।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সংসারে অভাব অনটনের কারণে প্রায়ই কলহ লেগে থাকত। রোববার রাতে স্বামী-স্ত্রী’র মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বক্কর রাগান্বিত হয়ে কুড়াল দিয়ে স্ত্রী ইসমত আরার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কাহালুতে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন
বগুড়ার কাহালু উপজেলায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ইসমত আরা বেগম (৩৫) কাহালু উপজেলার পারিহারা গ্রামের আবু বকরের স্ত্রী।





