ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাহাত (২৮),রিয়া (১৯),সিফাত (১১) ও রায়হান (০৯)।
অন্য আহতদের ভবেরচর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ডিয়ার ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সার্জেন্ট সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চললে এক পর্যায়ে ওভারটেকিং করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, বিকাল সোয়া ৬ টা পর্যন্ত খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা যায়নি। সড়ক ও জনপথের রেকারের সাহায্যে বাসটি উদ্ধারের তৎপরতা চালাচ্ছে পুলিশ।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে আহত ৩৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে





