রাজধানীর ভাসানটেক বস্তি এলাকায় মাদক ব্যবসার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক নারী ও এক তরুণ। রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন রাশিদা (৪২) ও আকাশ (১৭)। ২ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মিরপুর ১৪ নম্বরের পশ্চিম ভাসানটেকের ৪ নং বস্তিতে তারা বসবাস করছেন। ভাসানটেক থানার অফিসার ইনচার্জ(ওসি) হোসনে আরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টাইমনিউজবিডিকে বলেন, আমি ঘটনাস্থালে পরিদর্শনে এসেছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেলে রাশিদার ছেলে মামুন জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এই গোলাগুলির ঘটনা ঘটে। কয়েকরাউন্ড গুলিবিনিময় হয়েছে। তবে এঘটনার সাথে কারা তা নিশ্চিত করে বলতে পারেন নি। রাশিদার ডান পায়ে এবং আকাশের বাম হাতে গুলি লেগেছে বলে জানান তিনি।
[b]ঢাকা,জেইউ,৩০ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
ভাসানটেকে গোলাগুলি, আহত ২
রাজধানীর ভাসানটেক বস্তি এলাকায় মাদক ব্যবসার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক নারী ও এক তরুণ। রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।