চুয়াডাঙ্গায় চরমপন্থিদলের সদস্য ও ট্রিপল হত্যা মামলার আসামি মুকুল (৩২)কে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দামুড়হুদার কালিয়াবকরি গ্রামের কোমলমতি মাঠের আম গাছ থেকে মুকুলের লাশ উদ্ধার করা হয়।      
স্থানীয় সূত্রে জানা যায়, সে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।
নিহতের বাবা নুরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলে খুন হতে পারে বলেও জানান তিনি।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, সে চরমপন্থিদলের সক্রিয় সদস্য ও মেহেরপুর মহাজনপুরের বিজিবি সদস্যসহ ট্রিপল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।
তবে দলীয় কোন্দলের জের ধরে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে ও আসামিদের ধরতে জোর তৎপর রয়েছে বলে জানান পুলিশ।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]