জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হারুনুর রশিদ (৫০)।
রবিবার সকাল সাড়ে ৬টায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের মন্দা বাড়িতে এ ঘটনা ঘটে।
হারুন ওই এলাকার মৃত লেদা মিয়ার ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন থেকে হারুনুর রশিদের সঙ্গে তার বড় ভাই ছানা মিয়ার (৬০) পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে সকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ছানা মিয়া ও তার লোকজন হারুনুর রশিদকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী সেতারা বেগমকে পিটিয়ে আহত করে। পরে ছানা মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
[b]ঢাকা,৪ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
ছোটভাইকে কুপিয়ে হত্যা করলো বড়ভাই
জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হারুনুর রশিদ (৫০)।রবিবার সকাল সাড়ে ৬টায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের মন্দা বাড়িতে এ ঘটনা ঘটে।হারুন ওই এলাকার মৃত লেদা মিয়ার





