নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে দূষিত পানি পান করে ডালিয়া নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।  অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক।  তাদেরকে স্থানীয় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সুপ্রীম গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ইপিজেড এলাকায় সুপ্রীম স্মার্ট নিটওয়ার গার্মেন্টসে দুষিত পানি পান করে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।  অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক।  
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]