পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া বাজার এলাকায় শ্রমীক লীগ এবং যুবলীগের ৩ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো ২জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার ধর্মগ্রামের কামাল শিকদারের ছেলে সুলতান হোসেন (৪০), সাদেক প্রামানিকের ছেলে ফজলু (৩৫) ও পীরগাছা গ্রামের আফছারের ছেলে ছালাম মিয়া (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সুলতান, ছালাম ও ফজলুসহ আরো কয়েকজন বন্ধুমিলে দু’টি মোটরসাইকেলে করে পুষ্পপাড়া বাজারে আসছিলো। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।
এসময় গুলিবিদ্ধ হয়ে সুলতান, ফজলু ও ছালাম ঘটনাস্থলেই মারা যান এবং ২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ৩১ মে, (টাইমনিউজবিডি.কম)/এসআর // জেআই[/b]
শ্রেণীহীন
পাবনায় আ'লীগের ৩ কর্মীকে গুলি করে হত্যা
পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া বাজার এলাকায় শ্রমীক লীগ এবং যুবলীগের ৩ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো ২জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।





