মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার সুন্দরবনে কাটেশ্বর খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে বেলায়েত গাজী (৬০), বারী শেখের ছেলে দিপু শেখ (৩৫) ও ডুমুরিয়া গ্রামের নুরু সরদারের ছেলে মনজু সরদার (৩০)। অন্য জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
বন থেকে ফিরে আসা জেলেরা জানান, বনদস্যু খোকা বাবু বাহিনীর সদস্যরা জেলেদেরকে অপহরণ করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, জেলেদের অপহরণের বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় ৭ জেলে অপহরণ
মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার সুন্দরবনে কাটেশ্বর খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে বেলায়েত গাজী





