অসাম্প্রদায়িকতাকে বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করার আহ্বান জনালেন দশম জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ।
একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনে না আসার কারণেই আজ বিএনপি সংসদে আসতে পারছে না।
সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফিরোজ সাংবাদিকদের এ সব কথা বলেন।
ফিরোজ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে না আসা যে তাদের ভুল ছিল তাদের আচরণেই প্রমাণিত হয়েছে। তার প্রামাণ জাতীয় নির্বাচনে না আসলেও উপজেলা নির্বাচনে অংশ গ্রহনের জন্য নিজেরাই উদগ্রীব হয়ে আছে।
এ সময় জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান, শাহাবুদ্দিন আহাম্মেদ, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম একই সঙ্গে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
চিফ হুইপ আসম ফিরোজ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আর নয়, অনেক হয়েছে। আসুন অসাম্প্রদায়িকাতাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে ৩০ লাখ শীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখাসহ জাতীর কল্যাণের জন্য সরকার-বিরোধীদল ও জনগণকে একত্রে কাজ করারও আহ্বান জানান তিনি।
এছাড়া বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মন্ত্রী পরিষদে থাকার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ আসম ফিরোজ বলেন, আমরা গঠনমূলক বিরোধিতা পছন্দ করি।
নবম জাতীয় সংসদে আমরাও সরকারের গঠনমূলক সমালোচনা করেছি উল্লেখ তিনি বলেন, বিরোধী দল একইসঙ্গে সরকারের মন্ত্রী পরিষদে থেকে দায়িত্ব পালন করবেন এবং দেশের ক্রান্তিলগ্নে বিশেষ ক্ষেত্রে সরকারের সমালোচনা করবেন।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই
শ্রেণীহীন
দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীফ হুইপের
অসাম্প্রদায়িকতাকে বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করার আহ্বান জনালেন দশম জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনে না আসার কারণেই আজ বিএনপি সংসদে আসতে পারছে না।





