চট্টগ্রাম ফয়'স লেক এলাকা থেকে ৩টি রকেট প্লেয়ার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ভোররাতে এই রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ফয়'স লেকের গেইটের সামনে অবস্থিত “জুস কর্ণার” নামে একটি বন্ধ কুলিং কর্ণার থেকে প্রায় ৩ ফুট লম্বা ৩টি রকেট প্লেয়ার উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, দোকানটির মালিক মোফজ্জল হোসেন মোফা নামে এক ব্যক্তি। তিনি বিনোদন কেন্দ্র ফয়'স লেকের পরিচালনা প্রতিষ্ঠান কনকর্ড লিমিটেড এর সিকোরিটিজ ইনচার্জ।
সিএমপি'র আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রাতে ডিবি পুলিশ ফয়'স লেক এলাকায় অভিযান চালিয়েছে বলে শুনেছি। তবে কি উদ্ধার করেছে তা আমরা জানাতে পারি নি।
[b]চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ৩টি রকেট প্লেয়ার উদ্ধার
চট্টগ্রাম ফয়'স লেক এলাকা থেকে ৩টি রকেট প্লেয়ার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ভোররাতে এই রকেট প্লেয়ার উদ্ধার করা হয়





