হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রমিজ মিয়া (৪০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত ১০টায় এ ঘটনা ঘটে। নিহত রমিজ মিয়া ওই গ্রামের মুঞ্জব উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমিজের ভাই তমিজ মিয়ার সঙ্গে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে একই গ্রামের দরবেশ মিয়ার ছেলে ফজল পূর্ব বিরোধ রয়েছে।
এরই জের ধরে শুক্রবার রাত ১০টায় ফজল মিয়ার নেতৃত্বে ৮/১০ জনের একদল লোক দা ও লাঠিসোটা নিয়ে তমিজ মিয়ার বাড়িতে যায়। এসময় তারা তমিজকে বাড়িতে না পেয়ে তার বড় ভাই রমিজকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রমিজের মৃত্যু হলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) অহিদুর রহমান পিপিএম টাইম নিউজ বিডিকে বিষয়টি নিশ্চিত করেন।
[b]হবিগঞ্জ, ১ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
হবিগঞ্জের বাহুবলে রিকশা চালক নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রমিজ মিয়া (৪০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন





