এবার সাফের ম্যাচগুলো ফিফা উইন্ডোর বাইরে পড়ায় দলগুলোর সুবিধার্থে ২৮ সদস্যের চূড়ান্ত তালিকা করার সুযোগ রাখা হয়েছে। এই তালিকা থেকে ম্যাচের দিন ২৩ জনকে চূড়ান্ত স্কোয়াডে রাখতে হয়। জানা গেছে, সেই তালিকায় জায়গা হয়নি শেখ মোরসালিন, মাহে খান ও সোহেল রানার। হামজা চৌধুরি ও ফারহান আলী ওয়াহিদও এখনো দলের সঙ্গে যোগ দেননি।
ইনজুরির কারণে রোনান সুলিভান বাংলাদেশে আসছেন না। ফলে স্ট্রাইকিং পজিশনে অন্যতম ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছিল মাহে খানকে। কিন্তু তাঁকে একাদশ তো দূরের কথা, ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও রাখেননি কোচ ডুলি। তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে বিস্ময় তৈরি হয়েছে।
অন্যদিকে অসুস্থতার কারণে মোরসালিন ও সোহেল রানা পুরোপুরি ফিট নন। কয়েক দিন ধরে তাঁরা দলের বাইরে থেকে আলাদাভাবে রানিং ও অনুশীলন করেছেন।
ঘরোয়া ফুটবলে ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু নিয়মিত গোল করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগেও করেছেন দুটি গোল। ধারাবাহিক পারফরম্যান্সের পরও তাঁকে দলে ডাকেননি কোচ ডুলি।
গত ১৮ অক্টোবর ২৮ সদস্যের তালিকা ফেডারেশনকে দিয়েছিলেন কোচ। সাফের নির্ধারিত সময়সীমা থাকলেও ফেডারেশন সেই তালিকা জমা দেয়নি। পরে তাজ উদ্দিন ও আব্দুল্লাহ সজীবকে দলে ডাকেন ডুলি। রোনান সুলিভান আসছেন না জানার পরও রাফায়েল টুডুকে ডাকেননি তিনি।
এস











