নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই ৪জন নিহত ও আরো ৩০জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো – বাসের হেলপার জনি, সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টের শ্রমিক হাসান, পারুল আকতার। অজ্ঞাত পরিচয় অপর এক পুরুষ (৪৫) মারা গেছেন। আহত অন্তত ৩০জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সায়েদবাদ থেকে দাউদকান্দির যাওয়ার পথে যাত্রীবাহী বাস (সিলেট জ ১১-১২২১) ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিপরদী নতুন বাস স্ট্যান্ড এলাকাতে আসলে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। গাড়িটি সড়কের ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়।
পরে এলাকাবাসী ও পুলিশর সকাল ৯টায় বাসের ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার কথা স্বিকার করে বলেন, এ ঘটনায় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
[b]নারায়ণগঞ্জ, ২৬ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]