খুলনা জেলার পাইকগাছা উপজেলায় স্ত্রী ও ছেলেকে জবাই করে নিজেও বিষপান করেছেন এক পাষণ্ড পুরুষ। আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার ভোরে উপজেলার সলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার শোলুয়া গ্রামের দীপক দাস (৪৫) তার স্ত্রী অনিমা দাস (৩৫) ও ৭ বছরের ছেলে সজীবকে জবাই করে হত্যা করেন। এরপর তিনি নিজেও বিষপান করেন।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় দীপককে ধরে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর থানা হাজতে রাখা হয়েছে। কী কারণে তিনি স্ত্রী ও ছেলেকে হত্যা করেছেন তা জানা যায়নি। তবে কিছুদিন আগে তিনি মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন বলে জানান এলাকাবাসী।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ নিহতদের ঘর থেকে তাদের জবাইকৃত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
স্ত্রী ও ছেলেকে জবাই করে হত্যা
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় স্ত্রী ও ছেলেকে জবাই করে নিজেও বিষপান করেছেন এক পাষণ্ড পুরুষ। আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী





