চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় ও ওটারচর গ্রামে শিয়ালের কামড়ে একই পরিবারের চারজনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালী ইনফেকশন ডিজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর ওইসব গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে শিয়ালটিকে পিটিয়ে মারে।
শিয়ালের কামড়ে আহতরা হলেন ওটারচর গ্রামের মৃত সিরাজ উদ্দিন দেওয়ানের ছেলে তফাজ্জল হোসেন দেওয়ান (৬০), মৃত কালু দেওয়ানের ছেলে শাহজালাল দেওয়ান (৮০), ঘনিয়ারপাড় গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে ইব্রাহিম (৩৬), নুর নবী (২৮), ইউসুফ মোল্লা (৩৩) ও ইব্রাহিমের ছেলে মিরাজ (১৩)।
আহত তফাজ্জল জানান, বুধবার ভোর সাড়ে ৪টায় শাহজালালসহ তিনি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হন। বাড়ি ফেরার পথে হঠাৎ একটি শিয়াল এসে তাদের আক্রমণ করে। শিয়ালটি তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে মারাত্মক জখম করে।
তিনি আরও জানান, এক পর্যায়ে শিয়ালটি ঘনিয়ারপাড়ের ইব্রাহিমের ব্রয়লার মুরগির খামারে ঢুকে পড়ে। এ সময় সেখান থেকে বের করার চেষ্টা করায় ইব্রাহিমের ওপর হামলা চালায় শিয়ালটি। পরে ইব্রাহিমকে বাঁচাতে বাড়ির লোকজন এগিয়ে এলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ করে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
শিয়ালের কামড়ে আহত ৬
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় ও ওটারচর গ্রামে শিয়ালের কামড়ে একই পরিবারের চারজনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আহতদের





