সিলেট জেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বাজার রেল কলোনিতে শুক্রবার গভীর রাতে বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে ২ শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনার পর শনিবার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা দক্ষিণ ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের এরিয়া অফিস ঘেরাও করে রেখেছে।
তবে পুলিশ বলছে, জনতা এর প্রতিবাদে মিছিল করছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, মারা যাওয়া ওই দুই শ্রমিক হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকার কলোনির বালিয়া প্রসাদের ছেলে বিমল প্রসাদ (৩০) ও সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বড়কাটা লক্ষ্মীপুর গ্রামের নূর আলীর ছেলে রকি আহমেদ (১৭)।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, রাত সোয়া ৩টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে বাড়িঘর বিধ্বস্ত হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, ঝড়-বৃষ্টি থেমে যাওয়ার পর বিমল প্রসাদ ও রকি আহমেদ তাদের ঘরের বাইরে বের হন এবং জিনিসপত্র সরাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে সেখানে আগুন ধরে যায়। সেই আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
বিদ্যুতের আগুনে ২ শ্রমিকের মৃত্যু, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
সিলেট জেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বাজার রেল কলোনিতে শুক্রবার গভীর রাতে বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে ২ শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনার পর শনিবার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা দক্ষিণ ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের এরিয়া





