চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে চাচা আলম হোসেনের ভুজালির আঘাতে ভাতিজা শাহিন (২৫) নিহত হয়েছেন। গাঁজা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৭জন আহত হন।
আহতরা হলেন-আলম (৫৫),রাহিতন (৫০), সুফিয়া (৪৮),ডালিম (৩০), রাসেল (২৮),বিউটি (২৪) ও রুমি (২২)। এদের মধ্যে আলমের স্ত্রী সুফিয়ার অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী বলেন, শাহিনের পরিবারের লোকজন আলমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এছাড়া বেলা দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে জনসাধারণ চাচা আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান,আলম হোসেনের ছেলে ডালিমের (২৮) সঙ্গে আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল (২৮) গাঁজা বিক্রি করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় শাহিনকে তার চাচা আলম ভুজালি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
তিনি আরও জানান, দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
চাচার হাতে ভাতিজা খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে চাচা আলম হোসেনের ভুজালির আঘাতে ভাতিজা শাহিন (২৫) নিহত হয়েছেন। গাঁজা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে





