নোয়াখালী সদর উপজেলার ১৯ দল সমর্থিত প্রার্থীদের উঠান বৈঠকে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে নারী সহ ১০ আহত হয়েছে।
জেলা শহরের সোনাপুরে সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ অভিযোগ করে টাইম নিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে সোনাপুরে সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের বাড়িতে ১৯ দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর, ভাইস চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী খান ও মহিলা ভাইস চেযারম্যান প্রার্থী শামীমা আক্তারের সমর্থনে উঠান বৈঠক চলছিল।
এসময় একদল যুবক বৈঠকে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও একটি মটরসাইকেল ভাংচুর করে। হামলায় নারী সহ ১৫ জন আহত হয়েছে বলে দাবি করে ১৯ দল।
চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলো অভিযোগ করেন, হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।
এদিকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান হাবীব হাসান ও ছাত্রলীগের সভাপতি ওয়াজেদ আবনে ইমন টাইম নিউজকে জানান, তাদের সংগঠনের কর্মীরা কোন নির্বাচনী প্রার্থীর উঠান বৈঠকে হামলার করেনি। এটা বিপক্ষ দলের মিথ্যা অভিযোগ। তাদের দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান টাইম নিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
[b]নোয়াখালী,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
১৯ দলের উঠান বৈঠকে হামলা
নোয়াখালী সদর উপজেলার ১৯ দল সমর্থিত প্রার্থীদের উঠান বৈঠকে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে নারী সহ ১০ আহত হয়েছে। জেলা শহরের সোনাপুরে সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর





