মাগুরা সদর উপজেলার মালঞ্চি গ্রামে ওমর আলী (৪৫) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ কর্মীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানাগেছে।
শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মাগুরা থানার অফিসার ইচার্জ (ওসি) জানান, মালঞ্চি গ্রামের বিএনপি সমর্থিত তোজাম আলী ও আওয়ামী লীগ সমর্থিত ওবায়দুর রহমানের মাঝে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে উভয়দলের সমর্থকদের মাঝে কয়েক দফা সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মাগুরা থানায় উভয়দলের সমর্থকদের নামে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে তোজাম গ্রুপের সমর্থক ওমর আলী মাঠে গেলে তাকে একা পেয়ে ওবায়দুর রহমানের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখে যায়।
খবর পেয়ে মাগুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডের বিষয়ে মাগুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জিহাদুল কবীর ঘটনাস্থলল পরিদর্শন করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করল আ.লীগ
মাগুরা সদর উপজেলার মালঞ্চি গ্রামে ওমর আলী (৪৫) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ কর্মীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানাগেছে।





