ফেনীর ফুলগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। উপজেলা আওয়ামী লীগ এ হরতালের ডাক দেয়। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের খুনিদের গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকালে এই হরতালের ডাক দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ//এএইচ[/b]