প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশের অবদান না থাকলেও এর শিকার হচ্ছে বাংলাদেশ। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ দূষণের জন্য দায়ীসহ উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরো বলেন, জলাধার নষ্ট করে স্থাপনা নির্মাণ করা যাবে না।
বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান’২০১৪ এর উদ্বোধন উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401968903.jpg[/img]
শেখ হাসিরনা বলেন, রাজধানীর অনেক জলাধার নষ্ট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। অনেক সময় দেখা যায়, অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানো পানি পাওয়া যায় না। অথচ সেসব এলাকা এক সময় বিল ছিল। স্থাপনা নির্মাণ করা হবে তবে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী।
পরিবেশ রক্ষায় সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে পরিবেশ রক্ষায় আমরা ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছি। পরিবেশ আদালত আইনসহ নতুন নতুন আইন প্রণয়নের পাশাপাশি পুরোনো আইনগুলো সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। একইসঙ্গে আইনের প্রয়োগও নিশ্চিত করা হয়েছে।
[b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
আমরা দূষণে দায়ী নই, তারপরও শিকার হচ্ছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশের অবদান না থাকলেও এর শিকার হচ্ছে বাংলাদেশ। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ দূষণের জন্য দায়ীসহ উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি





