কুমিল্লা জেলায় তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার। নিহতের বাবা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ যুবককে আটক করেছে এবং লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। আটককৃতরা হলো- বড় আলমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ও নিহতের খালাতো ভাই মহিন উদ্দিন।
দুপুরে তাসলিমা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তার বখাটে খালাতো ভাই মহিন ও তার বন্ধু মনির তাসলিমাকে একা পেয়ে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়রা তাদের ২ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, এর আগেও একবার মহিন তাসলিমাকে তাদের ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ঘর থেকে তাসলিমার চিৎকার শুনে আশপাশের লোকজন মহিনকে ধরে গণধোলাই দেয়। পরে গ্রাম্য সালিশি বৈঠকের মাধ্যমে তার আর্থিক জরিমানা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মহিউদ্দিন মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা মুক্তার মিয়া আটক ২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
শিশুকে ধর্ষণের পর হত্যা: আটক ২
কুমিল্লা জেলায় তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার। নিহতের বাবা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।





