ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত একুশে বইমেলার শেষ দিন আজ শুক্রবার। এক বছরের জন্য আবার থেমে যাবে লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা এ বইমেলা।
আবেগ, উচ্ছ্বাস আর ভালবাসার এ মিলনমেলা এবার বাংলা একাডেমি চত্বরের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত সোহরাওয়ার্দী উদ্যানে স্থান করে নিয়েছে।
প্রতিদিন মেলা শুরু হয় বেলা ৩টায় এবং শেষ হয় রাত ৯টায়। কিন্তু শেষ দিন মেলা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে যথারীতি রাত ৯টায়। সকাল সাড়ে ১০টায় অমর একুশে উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত শিশু-কিশোর চিত্রাঙ্কণ, সংগীত এবং সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক এখ্লাসউদ্দীন আহমদ। সভাপতিত্ব করবেন মোহিত কামাল।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশের আর্থ-সামাজিক বিস্ময়কর সাফল্যের উৎস এবং এর সামপ্রতিক সমস্যা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ ফরাসউদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করবেন খোন্দকার ইব্রাহিম খালেদ, মেসবাহ কামাল এবং জিয়া রহমান। সভাপতিত্ব করবেন কাজী খলীকুজ্জামান আহমদ।
সন্ধ্যা ৬টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-র সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তৃতা দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। গ্রন্থমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-র সদস্য-সচিব ও একাডেমির পরিচালক শাহিদা খাতুন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমিনিউজবিডি.কম) // জেআই/এফএ[/b]
শ্রেণীহীন
একুশে বইমেলার শেষ দিন আজ
ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত একুশে বইমেলার শেষ দিন আজ শুক্রবার। এক বছরের জন্য আবার থেমে যাবে লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা এ বইমেলা। আবেগ, উচ্ছ্বাস আর ভালবাসার এ মিলনমেলা এবার বাংলা একাডেমি চত্বরের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত সোহরাওয়ার্দী উদ্যানে স্থান করে নিয়েছে





