[b]চট্টগ্রাম:[/b] চট্টগ্রামের ফটিকছড়ি সিমুতাং গ্যাস ফিল্ডের ৬নং ক‚পের খনন কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে রিগ মেশিন স্থাপন করা হয়েছে। খনন কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে। ৫নং কূপে গ্যাসের চাপ কমে যাওয়ায় ৬নং ক‚পের খনন কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, ৫নং কূপের উত্তর-পূর্ব পার্শ্বে অবস্থিত ৬নং ক‚পটি। কূপের চর্তুদিকে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। গত ১১ জানুয়ারি রিগ মেশিন বসানো হয়েছে।
রাশিয়ান ইঞ্জিনিয়ারেরা রিগ মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি সংযোজন করছেন। ক‚পের চারিদিকে বসানো হয়েছে ব্যাপক নিরাপত্তা। কূপ খননের বিভিন্ন যন্ত্রপাতি ইতিমধ্যে আনা হয়েছে। আরও কিছু আসছে বলে জানা গেছে।
বাপেক্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রামে গ্যাসের জরুরি প্রয়োজন মেটাতেই তাৎক্ষণিক নতুন ক‚পের কাজ হাতে নেয়া হয়েছে। তিনি জানান, রাশিয়ান গ্যাস কোম্পানি গ্যাজ ফর্ম ড্রিলিং কাজ করছে। রিগ বসানোসহ আনুসঙ্গিক কাজ শেষ হলেই ড্রিলিং কাজ শুরু হবে।
তিনি আরও জানান, রাশিয়ান কোম্পানিটি ড্রিলিং কাজ শেষ করে বাপেক্সকে বুঝিয়ে দেবে। ডিএসটি রিপোর্ট পেলেই বাপেক্স ওই কূপে কি পরিমাণ গ্যাস মওজুদ আছে তা দেখার পর গ্যাস উত্তোলনের কাজ শুরু করবে।
গ্যাস ফিল্ডের প্রকল্প পরিচালক বাপেক্সের প্রকৌশলী শহিদুল্লাহ খান জানান, সিমুতাং গ্যাসক্ষেত্রের পঞ্চম কূপে ১৫০ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস মওজুদ রয়েছে। যা থেকে দৈনিক ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এর আগে গ্যাসক্ষেত্রের ৫নং ক‚প থেকে পরীক্ষামূলকভাবে উত্তোলিত গ্যাসের শিখা প্রজ্বলন করা হয়।