চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকার একটি আমবাগান থেকে পুলিশ ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে।
শনিবার সকালে এলাকার থেকে এই ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে দিলালপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আ. সাত্তারের আম বাগানে তার লোকজন পরিচর্যা করতে যায়। এ সময় একটি আম গাছের পাশে ককটেলগুলো দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ সকাল সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে ২০টি তাজা ককটেল উদ্ধার করে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো তাজা। এগুলো উদ্ধার করে শিবগঞ্জ থানায় আনা হচ্ছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
আমবাগান থেকে ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকার একটি আমবাগান থেকে পুলিশ ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে। শনিবার সকালে এলাকার থেকে এই ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে দিলালপুর গ্রামের





