রাজধানীর ভাটারায় ভ্যাসমল(চুল কালো করার তেল) পান করে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত ওই ছাত্রীর নাম লামিয়া তাওসীন (১৭)। সে বারিধারার জে ব্লকের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
লামিয়া তাওসীন যশোর জেলার বাঘরপাড়ার দয়রামপুর গ্রামের জুলহাস বাপ্পীর মেয়ে। লামিয়া বাবা মায়ের সঙ্গে ভাটারার সোলমাইট এলাকায় থাকত।
নিহতের মা শাহনাজ পারভীন লিপি টাইম নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যার সময় স্থানীয় এক দোকান থেকে ভেসমলটি কিনে আনে লামিয়া। পড়ার টেবিলে বসে ভেসমল পান করার পর আমাকে জানায়। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মোজাম্মেল হক সংশ্লিষ্ট বিষয়টি থানায় অবহিত করেছেন। কী কারণে সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে পারেন নি তিনি।
[b]ঢাকা, জেইউ, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা
রাজধানীর ভাটারায় ভ্যাসমল(চুল কালো করার তেল) পান করে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত ওই ছাত্রীর নাম লামিয়া তাওসীন (১৭)। সে বারিধারার জে ব্লকের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড





