গাজীপুরের টঙ্গীতে এম ক্যাশ জালিয়াতির মাধ্যমে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম জহিরুল ইসলাম (৪৮)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ভুয়া কাগজপত্রের মাধ্যমে এম ক্যাশ ব্যবসায়ীদের এয়ারটেল সিম দিয়ে এম ক্যাশের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সুযোগ বুঝে ওইসব ব্যবসায়ীর সিম টঙ্গীর চেরাগআলী এলাকার এয়ারটেল রিলেশন সেন্টার থেকে রিপ্লেস করে এম ক্যাশের টাকা আত্মসাৎ করে। এভাবে সর্বশান্ত হচ্ছে ব্যবসায়ীরা।
তিনি আরও জানান, এ ধরনের সংবাদ আমরা প্রায়ই পাচ্ছি। মঙ্গলবার সকালে টঙ্গীর সফিউদ্দিন রোডের এম ক্যাশ ব্যবসায়ীর দুই হাজার টাকা একইভাবে আত্মসাৎ করেন এম ক্যাশ গাজীপুরের ডিলার নন্দনের কর্মকর্তা জহিরুল ও ম্যানেজার তারেক। দোকান মালিক শাহাদতের অভিযোগের সত্যতা পাওয়ায় বেলা ১২টায় জহিরুল ইসলাকে আটক করা হয়েছে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিকাশ, এম ক্যাশের মাধ্যমে প্রতারণা করে লাখ লাক টাকা হাতিয়ে নিচ্ছে। এ চক্রটিকে ধরার জন্য জহিরুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ [/b]