মানিকগঞ্জের দৌলতপুরে একসঙ্গে দুটি গ্রামে ৫ বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতরা লুটে নিয়েছে ৩০ ভরি স্বর্নালংকারসহ নগদ টাকা। ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন গৃহবধুসহ কমপক্ষে ১০ জন।
শুক্রবার মধ্যরাতে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের রৌহা ও নবগ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
খলসী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে ২৫/৩০ জন মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত অস্ত্রধারী ডাকাতদল দুটি গ্রামে প্রবেশ করে প্রথমে রৌহা গ্রামে হিন্দুপাড়ায় হারান চক্রবর্তী তার ভাই অরবিন্দ চক্রবর্তী ও শওকত আলী মাষ্টারের বাড়ীতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে স্বর্নালংকারসহ নগদ টাকা লুটে নেয়। এসময় ডাকাতরা বাড়ীর লোকজনকে মারধর করে। একই সময় পার্শ্ববর্তী গ্রাম নবগ্রামের আব্দুল মতিন ও তাজুল শেখের বাড়ীতে ডাকাতরা হামলা চালিয়ে স্বার্নালংকারসহ নগদ টাকা লুটে নেয়।
অরবিন্দ চক্রবর্তী জানায়, ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রেরমুখে সকলকে জিম্মি করে। আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা এলাকাবাসীকে উল্টো ধাওয়া করে। এতে পার্শ্ববর্তী লোকজন ভয়ে আর এগিয়ে আসেনি। ফলে ডাকাতরা নির্বিঘ্নে ডাকাতি করে পালিয়ে যেতে সক্ষম হয়।
দৌলতপুর থানা ওসি সামসুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয়েছে।
[b]ঢাকা,এসআই, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে ৫ বাড়িতে ডাকাতি, স্বর্নালংকারসহ নগদ টাকা লুট
মানিকগঞ্জের দৌলতপুরে একসঙ্গে দুটি গ্রামে ৫ বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতরা লুটে নিয়েছে ৩০ ভরি স্বর্নালংকারসহ নগদ টাকা। ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন গৃহবধুসহ কমপক্ষে ১০ জন। শুক্রবার মধ্যরাতে দৌলতপুর





