ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের রিমান্ড নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খায়রুল আমিন এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ মিনারকে জিজ্ঞাসা বাদের জন্য ফের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মিনারকে আদালতে উঠানোর আগে ২৪ ঘণ্টা পুলিশী হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]