[b]তেহরান:[/b] লেবাননের হিজবুল্লাহ তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এতোটাই উন্নত ও সূক্ষ্ম করেছে যে, তা ইসরাইলের যেকোন লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। শনিবার এ খবর জানিয়েছেন হিজবুল্লাহর মিত্র দেশ ইরানের রেভ্যুলুশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন কমান্ডার। খবর আল জাজিরা।
ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ এ খবর জানান। তিনি রেভ্যুলুশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার রেভ্যুলুশনারি গার্ডের নিজস্ব ওয়েবসাইট শেপানিউজ.কম-এ সংক্রান্ত বক্তব্য প্রকাশিত হয়েছে বলে জানায় আল জাজিরা।
হাজিজাদেহ জানান, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এখন ঈর্ষণীয় সাফল্যে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্রগুলো দখলদার রাষ্ট্রটির (ইসরাইল) যেকোন অংশে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। তবে, তার এ বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে, ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহ তার আধুনিকায়নকৃত ক্ষেপণাস্ত্রগুলো প্রতিবেশী সিরিয়া থেকে এখন লেবাননে নিয়ে এসেছে। তবে, ইসরাইলি গণমাধ্যমের এই দাবিরও কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের এই কমান্ডার হিজবুল্লাহর পাশাপাশি তার দেশের সামরিক বাহিনীর উন্নয়নের কথা তুলে ধরেন। তার দেশের সামরিক বাহিনী প্রযুক্তিগত দিক থেকে ব্যাপক এগিয়ে গেছে বলে জানান তিনি।
টাইম নিউজ/এসএমএ
শ্রেণীহীন
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এখন আরো উন্নত, আরো লক্ষ্যভেদী
তেহরান: লেবাননের হিজবুল্লাহ তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এতোটাই উন্নত ও সূক্ষ্ম করেছে যে, তা ইসরাইলের যেকোন লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। শনিবার এ খবর জানিয়েছেন হিজবুল্লাহর মিত্র দেশ ইরানের রেভ্যুলুশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন কমান্ডার। খবর আল জাজিরা।





