শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তায়েফ ও ইয়ানবু শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। পরে সেগুলো প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সামরিক জোট।

সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলাসহ হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথিরা।

এস