আগামী জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এবং আগামী বছর মেট্রোরেলের নির্মাণ কাজ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আশা প্রকাশ করেন,মেট্রোরেল এবং এলিভিয়েটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ হলে রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, মহানগরী ঢাকাসহ অন্যান্য শহরের যানজট ও দুর্ঘটনা রোধে সকলকে যৌথভাবে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা বক্তৃতা করেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
'জুনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হবে'
আগামী জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এবং আগামী বছর মেট্রোরেলের নির্মাণ কাজ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের





