পাওনা টাকা পরিশোধসহ দুই দফা দাবি বাস্তবায়নে ধর্মঘট শুরু করেছে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঠিকাদাররা।
সোমবার সকাল থেকে তিনদিনের এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেছেন ঠিকাদাররা।
ঠিকাদার সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি পুরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
মুন্সীগঞ্জ সওজ ডিভিশনের ঠিকাদার ও ঠিকাদার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর সাদেক আমিন পাবেল বলেন, বর্তমান সরকার আমলে সওজের মুন্সীগঞ্জ ডিভিশনে সড়ক রক্ষনাবেক্ষণ কাজের ১১ কোটি টাকা বকেয়া পড়ে আছে। এমনিভাবে সারাদেশে সব ডিভিশন মিলে প্রায় ২৮ কোটি টাকা পাওনা রয়েছে। ঠিকাদারদের এ পাওনা টাকা বিষয়ে মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে।
জাফর সাদেক আরো বলেন, দীর্ঘদিনের এ পাওনা টাকা পরিশোধে কর্তৃপক্ষ উদাসীন। ফলে ঠিকাদার সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সব পাওনা পরিশোধ ও বরাদ্দ ব্যতিত দরপত্র আহ্বান বন্ধসহ দুই দফা দাবিতে সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট চলবে। এতে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
এ ব্যাপারে সওজের নির্বাহী কর্মকর্তা নূরুল হোসেন ঠিকাদারদের পাওনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রণালয় থেকে এ যাবৎ বরাদ্দ না দেয়ায় টাকা পরিশোধ হয়নি। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে পাওনা পরিশোধ করা হবে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
পাওনা টাকার দাবিতে সওজ ঠিকাদারদের ধর্মঘট
পাওনা টাকা পরিশোধসহ দুই দফা দাবি বাস্তবায়নে ধর্মঘট শুরু করেছে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঠিকাদাররা। সোমবার সকাল থেকে তিনদিনের এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেছেন ঠিকাদাররা।





