ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কলমী ইউনিয়নে আগুন লেগে বাজারের ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বৃহস্পতিবার ভোররাত সোয়া ৫টার দিকে স্থানীয় আঞ্জুরহাট বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
[b]ভোলা, ৩ এপ্রিল (টাইমনিউজকবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
চরফ্যাশনের আঞ্জুরহাট বাজারে আগুন, ১০ দোকান ভস্মীভূত
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কলমী ইউনিয়নে আগুন লেগে বাজারের ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের





