সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর পর এবার চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের নবনির্বাচিত সরকার দলীয় এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভীর প্রতি জুতা নিক্ষেপ করেছে জনতা।
শুক্রবার রাত ৮টার দিকে লোহাগাড়ার চুনটি ঐতিহাসিক সিরাতুন্নবী মাহফিলে বক্তব্য দিতে উঠলে তিনি জুতা নিক্ষেপের শিকার হন। এ সময় জনতা উত্তেজিত হয়ে উঠলে অবস্থা বেগতিক দেখে নদভী মঞ্চ ছেড়ে চলে যান।
স্থানীয়রা জানান, প্রায় ১০০ বছর ধরে চুনটি এলাকায় ১৯ দিনব্যাপী এই সিরাতুন্নবী মাহফিল পালিত হয়ে আসছে। শুক্রবার ছিল এ বছরের সিরাতুন্নবী মাহফিলের শেষ দিন।
সমাপনী দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের বক্তব্য শেষে এমপি নদভী বক্তব্য দিতে উঠলে উপস্থিত মুসল্লি হইহুল্লোর শুরু করেন।
এক পর্যায়ে এমপিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে নদভী মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
এর আগে গত ১৭ জানুয়ারি শুক্রবার চট্টগ্রামের পটিয়াস্থ জমিয়াতুল ইসলামীয়া জিরি মাদরাসার বার্ষিক সম্মেলনে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনার আগের দিন বৃহস্পতিবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীকের জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা। নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]