নির্বাচনে ছোটখাটো সংঘর্ষ হতেই পারে। উপজেলা নির্বাচনেও এটা অস্বাভাবিক নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে কিছু সমস্যা হলেও বেশি সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি। পরবর্তী নির্বাচন গুলোতে কোনো সহিংসতা যাতে না হয় এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
ভোট নষ্টের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোট নষ্ট হওয়ার সঠিক কারণ আমরা এখনও চিহ্নিত করতে পারিনি। রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন স্বচ্ছতা নিয়ে তিনি বলেন,কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা না দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া আছে। পূর্বেও কাউকে এমন সুবিধা দেয়া হয়নি পরবর্তীতেও দেয়া হবেনা।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]