সুনামগঞ্জের সুরমা নদীতে শ্রমিকবাহী ইঞ্জিনচালিত নৌকায় আগুনের ঘটনায় এক নারীসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়ছে। নিখোঁজ রয়েছেন আরো অর্ধশতাধিক। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ও উদ্ধার তৎপরতার টিম লিডার মো. তারিক টাইম নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উদ্ধারকারীদের চেনার কোনো উপায় নেই। তাদের শরীর সম্পূর্ণ পুড়ে গেছে।”
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নারী ও শিশুসহ শতাধিক শ্রমিক কিশোরগঞ্জের ইটনায় যাচ্ছিল। সোমবার রাত আটটার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর এলাকায় সুরমা নদীতে পৌঁছলে হঠাৎ নৌকার রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে পুড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ওই নৌকার লোকজন সাঁতার কেটে তীরে উঠলেও আরো প্রায় অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছেন।
তীরে উঠে আসা খালিয়াজুর উপজেলার আবদুল হেলিম জানান, তার ১১ বছরের ছেলে কোহিনুর ইসলাম নিখোঁজ রয়েছেন।
[b]সুনামগঞ্জ, ৪ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
শ্রমিকবাহী ইঞ্জিনচালিত নৌকায় আগুন, ১১ লাশ উদ্ধার
সুনামগঞ্জের সুরমা নদীতে শ্রমিকবাহী ইঞ্জিনচালিত নৌকায় আগুনের ঘটনায় এক নারীসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়ছে। নিখোঁজ রয়েছেন আরো অর্ধশতাধিক। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ও উদ্ধার তৎপরতার





