বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা মো. কাওসার আহমেদসহ (২৯) ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বাগেরহাট-খুলনা সড়কের ফকিরহাট উপজেলার লখপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কাওসারের লাশ উদ্ধার করেছে। নিহত মো. কাওসার আহমেদ বাগেরহাটের মংলা পৌরসভার বান্দাঘাটা কবরস্থান সড়কের হাসেম শেখের ছেলে এবং বিপ্লব হোসেন (২৮) শেলাবুনিয়া এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। কাওসার মংলা কলেজ শাখার ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি।
বাগেরহাট মহাসড়ক পুলিশের সার্জেন্ট নুরুজ্জামান কাজল জানান, মঙ্গলবার রাতে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক কাওসার ঘটনাস্থলেই নিহত ও অপর আরোহী বিপ্লব হোসেন গুরুতর আহত হন।
তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[b]বাগেরহাট, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা মো. কাওসার আহমেদসহ (২৯) ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে





