[b]ঢাকা:[/b] আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ভোট কেন্দ্রে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে ১৮ দলীয় জোট।
শুক্রবার সন্ধ্যায় ১৮ দলীয় জোটের পক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ১৮ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান করবে। তারা ভোটারদের ভোট প্রদানে নিরুৎসাহিত করবে।
একই সঙ্গে তিনি জনগণকেও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান