নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর নলচিরা নৌঘাট এলাকায় ঘূর্ণিপাকের কবলে পড়ে ৫টি ট্রলার ডুবে গেছে। শুক্রবার বিকালে ডুবে যাওয়া একটি ট্রলার উদ্ধার করা হয়েছে। তবে মাঝি-মাল্লারা তীরে উঠতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
ডুবে যাওয়া ট্রলার ৫টি হলো,এমবি তালুক,এমবি সেলিম,এমবি আজহারউদ্দিন ২টি ও এমবি সন্দীপ। বাকি ৪টি ট্রলার নিখোঁজ রয়েছে। ট্রলারগুলোয় মাছ,পাথর,ইট,বালু ছিল।
ট্রলার মালিক সাইফউদ্দিন জানান,ট্রলারগুলো মালামাল বোঝাই করে নলচিরা নৌঘাট এলাকায় নোঙর করা ছিল। শুক্রবার সকাল ৮ টার দিকে প্রচণ্ড ঘূর্ণিপাকের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়।
হাতিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন,ট্রলারগুলো উদ্ধারে তৎপরতা চলছে।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]