এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হল ‘জাতীয় এসএমই মেলা- ২০১৪’।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আউটার পেভমেন্টে এসএমই ফাউন্ডেশনের এ মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
শুক্রবার সকাল ১১টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসএমই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১শ’ টি স্টল অংশগ্রহণ করছে বলে জানান উদ্যোক্তারা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণে এ মেলা ভূমিকা রাখবে বলে আশা করেছেন কর্তৃপক্ষ।
ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
রাজধানীতে জাতীয় এসএমই মেলা শুরু
এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হল ‘জাতীয় এসএমই মেলা- ২০১৪’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আউটার পেভমেন্টে এসএমই ফাউন্ডেশনের এ মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত।





