[b]ঢাকা:[/b] রাজধানীর দক্ষিণখানের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
শনিবার ভোর ৬ টার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দক্ষিণখানের গাওনিয়া হাই স্কুলের ভোট কেন্দ্রে ভোর ৬ টার সময় স্কুলের জানালা দিয়ে একটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় কয়েকজন হরতাল সমর্থনকারী।
দক্ষিণখান থানার ওসি শামীমউর রশিদ তালুকদার ঘটনাটি নিশ্চিত করে জানান,গাওনিয়া হাই স্কুলের ভোট কেন্দ্রে কয়েকজন অজ্ঞাতনামা যুবক একটি খোলা জানালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে তেমন কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান।
তিনি আরো জানান, ঘটনার সময় স্কুলের ভিতরে বারান্দায় আওয়ামী সমর্থকরা তাদের দলীয় পোষ্টার লাগাচ্ছিল।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।





