নারায়ণগঞ্জের ৭ জন হত্যা মামলার ৩ নম্বর আসামি হাসমত আলী হাসুকে যশোর থেকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সেভেন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডলকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে খবরটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। তিনি যশোরের পুলিশের বরাত দিয়ে বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তার মোবাইল ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আনা হচ্ছে।
নারায়ণগঞ্জ পুলিশের একটি সূত্র জানান, গত কয়েকদিন ধরেই হাসুকে তারা নজরবন্দী করে রেখেছিল। এজন্য পুলিশ ও ডিবির একাধিক টিম যশোরে অবস্থান করে। মঙ্গলবার ভোরে ভারতে পালানোর সময় হাসুকে আটক করা হয়েছে।
আলোচিত সাত হত্যা মামলার প্রধান আসামী পলাতক নূর হোসেনের অন্যতম সহযোগি ছিলেন হাসু। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার দারোগ আলীর ছেলে।
ঢাকা, এএম, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]