চাঁদপুর শহরের পুরাণবাজারে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার ৯শ’ মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, কারেন্ট জালগুলো চাঁদপুর পুরাণবাজার ব্রিজের পাশ দিয়ে ভ্যান গাড়িতে করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। আটতকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ১ কোটি ৩৭ লাখ টাকা।
চাঁদপুর কোস্টগার্ডের লেফট্যানেন্ট জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারেন্টজাল বিক্রি ও তা দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। তাই এগুলো আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]