[b]ফরিদপুর:[/b] জেলার ভাঙ্গা উপজেলায় মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। এছাড়া দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে সাত পুলিশ সদস্য।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইলিয়াস হোসেন (৪০)। গুলিবিদ্ধরা হলেন- কুদ্দুস ও শামিম। এদের সবার বাড়ি মুনসুরাবাদ গ্রামে।
স্থানীয়রা জানায়, মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে তাদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষই গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মুনসুরাবাদ গ্রামের ইলিয়াস হোসেন নিহত হন।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এসময় সাতজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্রেণীহীন
ভাঙ্গায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে গোলাগুলি, নিহত ১
জেলার ভাঙ্গা উপজেলায় মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। এছাড়া দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে সাত পুলিশ সদস্য





